শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
ফিচার

বাজারের সেরা তরমুজ চিনবেন কিভাবে ?

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাজারের সেরা তরমুজ চিনবেন কিভাবে ?

এখন বাজারে ঢোকার পর একটি চেনা দৃশ্য, সারি সারি করে রাখা তরমুজ। প্রথমেই মাথায় দুশ্চিন্তা প্রচুর দাম! কেনার কথা ভাববেন কিভাবে? তাও যদি তরমুজটা চিনে কিনতে পারতেন তাহলে অত ঝামেলা ছিল না।

তবে কিছু পরামর্শ মেনে চললে কিন্তু সেরা তরমুজটি নিয়েই বাসায় ফিরবেন। চলুন জেনে নেওয়া যাক:

* প্রথমে দেখুন তরমুজের গায়ে বড় ধরনের হলদে দাগ আছে কি–না। এই হলুদ দাগের অর্থ তরমুজটি রসালো ও পাকা। জমির ওপর থাকার ফলে এমন দাগ হওয়াটা স্বাভাবিক। অনেকে অবশ্য চোখের সামনে থাকা এই চিহ্নটাই ঠিকঠাক বুঝতে পারেন না।

* পাকা তরমুজ তুলনামূলক গাঢ় রঙের হয়। কিছু কিছু তরমুজ একটু কালচেও হয়।

* হাতে তরমুজটি তুলে নিন। ভেতরটা যদি ফাঁপা ফাঁপা মনে হয় তাহলে রেখে দিন। আঙুল দিয়ে টোকা মেরেও এটি বোঝা যায়।

* তরমুজের গোঁড়ার দিকে তাকান। বোঁটাটি শুকিয়ে থাকলে বুঝবেন পাকার পরপরই সেটি বাজারে আনা হয়েছে।

* তরমুজে পর্যাপ্ত রস না থাকলে একদিনে বড় আর অন্যদিকে ছোট হয়। তাই এমন আকৃতির তরমুজ ভারি হলেও এড়িয়ে চলুন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ