দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটে চার প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটে চার প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

 

বাগেরহাটে মূল্য তালিকা না থাকা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় এবং অধিক মূল্যে ঔষধ বিক্রির অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় ও সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযানে পরিচালনার সময় বাগেরহাট সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর, বাগেরহাট জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় ও অধিক মূল্যে ঔষধ বিক্রয়ের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭,৩৮ ও ৪০ ধারায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় পুনরায় ওই প্রতিষ্ঠান গুলো এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

তিনি আরও জানান, নিয়মিত মনিটরিং অংশ হিসেবে উক্ত এলাকার অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।