দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন

বাংলা একাডেমি প্রঙ্গণে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমি প্রঙ্গণে কবি হেলাল হাফিজের মরদেহ।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।

কবিকে শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমি ছুটে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উপদেষ্টা বলেন, ‘কবি তার কবিতার মধ্য দিয়ে বেঁচে থাকবেন পাঠক হৃদয়ে।’

কবির ছোট ভাই নেহাল হাফিজ বলন, ‘দাদার কবিতা, চরিত্র ও ব্যক্তিত্ব একাকার ছিল। ওনার অকাল মৃত্যুতে সাহিত্যজগতে একটি নক্ষত্র হারালাম।’

বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে কবির দ্বিতীয় জানাজা । পরে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি তিনি কিডনি জটিলতা, ডায়বেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানী শাহবাগে অবস্থিত ‘সুপার হোম‘ হোস্টেলে বাথরুমে পড়ে গিয়ে হেলাল হাফিজের রক্তক্ষরণ হয়। কর্তৃপক্ষ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।