শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

বাংলায় টফি’তে আসছে ‘কুরুলুস ওসমান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলায় টফি’তে আসছে ‘কুরুলুস ওসমান’

বিশ্বজুড়ে জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে বাংলায়, ডিজিটাল ওটিটি প্ল্যাটফর্ম টফি অ্যাপে।

সম্প্রতি টফি একটি চুক্তি করেছে, যার মাধ্যমে সিরিজটির ৬টি সিজন বাংলায় ডাব করে স্ট্রিম করা হবে। ফলে কিংবদন্তি যোদ্ধা ওসমান বে’র জীবনকাহিনি এবার বাংলাভাষী দর্শক উপভোগ করতে পারবেন নিজ মাতৃভাষায়।

‘কুরুলুস ওসমান’ হলো জনপ্রিয় সিরিজ ‘দিরিলিস এরতুগ্রুল’–এর সিক্যুয়েল। যেখানে এরতুগ্রুল গাজীর ছেলে ওসমান বে’র উত্থান, মঙ্গোল ও বাইজান্টাইন শাসকদের বিরুদ্ধে তার সংগ্রাম এবং উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার পথচলা তুলে ধরা হয়েছে।

এতে দেখা যায় কীভাবে সীমান্তে অবস্থিত এক ছোট গোত্রের নেতা হয়ে ওসমান ধীরে ধীরে একজন শক্তিশালী শাসকে পরিণত হন। যুদ্ধ, কূটনীতি, বিশ্বাসঘাতকতা ও প্রেম—সব মিলিয়ে দর্শকদের জন্য রয়েছে অ্যাকশন ও আবেগ ভরপুর কাহিনি।

ওসমান বে’র চরিত্রে সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক ওজচিভিত। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন রাগিপ সাভাশ (দুন্দার বে), ওজগে তোরের (বালা হাতুন), ইয়িলদিরাই শাহিনলার, সেরহাত কিলিচসহ আরও অনেকে।

সিরিজটি পরিচালনা করেছেন মেতিন গুনাই এবং প্রযোজনা করেছে বোজদাগ ফিল্ম। চিত্রনাট্য রচনা ও সামগ্রিক সৃজনশীল তত্ত্বাবধানে ছিলেন মেহমেত বোজদাগ—যিনি এর আগে ‘দিরিলিস এরতুগ্রুল’ নির্মাণ করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।