উত্তরের সীমান্তঘেঁষা বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সোমবার (৩১ আগস্ট) সকালে ৩ দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাষ্ট্রদূত।
এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও, ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ মার্কিন দূতাবাস প্রতিনিধিরা।
বাংলাদেশ–ভারত সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ঘুরে উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী। স্মৃতি ধরে রাখতে নিজ মুঠোফোনে ছবি তোলেন তাঁরা।
পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। সেখানে হাসপাতালে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্য খাতে অনুদান ও মতবিনিময় সভায় অংশ নেন।
এর আগে, রবিবার (৩০ আগস্ট) বিকালে তিনি তেঁতুলিয়ায় আসেন। তিনি তেঁতুলিয়ার ঐতিহাসিক জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করেন ও সেখানে রাতযাপন করেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ জানুয়ারি ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন।
এসএ