শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’ ফাইনালে উঠার মারপ্যাঁচে বাংলাদেশ
দীপ্ত নিউজ
অর্থনীতি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্কহার নিয়ে তৃতীয় দফায় বৈঠক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্কহার নিয়ে তৃতীয় দফায় বৈঠক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক তৃতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর দুইটায় শুরু হয়েছে। এর আগে, বেলা সাড়ে ১২টায় অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে। আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় আবার আলোচনা শুরু হবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন– প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয় অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।

এছাড়া ঢাকায় অবস্থানরত বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা বৈঠকে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনা দলকে নেতৃত্ব দিচ্ছেন– সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটন ডিসি।

উল্লেখ্র, পহেলা আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে বাড়তি ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।