বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বাংলাদেশ থেকে নতুন করে ১০ হাজার কর্মী নেবে ওমান। এই চুক্তির আওতায় ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী ওমানে যাওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ থেকে নতুন করে ১০ হাজার কর্মী নেয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এই চুক্তির আওতায় ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী ওমানে যাওয়ার সুযোগ পাবেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বৈঠকের বিষয়ে তিনি বলেন, “ওমানের একটি প্রতিনিধিদল আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল। তারা জানিয়েছে, আমাদের কাছ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেয়ার কথা বলা হয়েছে এবং এ নিয়ে ইতোমধ্যে একটি চুক্তিও সই হয়েছে।

কর্মী নেয়ার এই প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়েও প্রাথমিক ধারণা দেন শামা ওবায়েদ। তিনি জানান, কর্মী নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে আগামী মাসে ওমানের আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। সে সময় তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়াটি চূড়ান্ত করবেন।

এ ছাড়াও, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওমানের সাধারণ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও বর্তমান সরকার কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। ভিসা খোলার বিষয়ে সরকারের কূটনৈতিক উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “বিগত সরকারের সময়ে বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা এখন জোরালোভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছি, যাতে বাংলাদেশিরা আবার নিয়মিতভাবে ওমানে যাওয়ার সুযোগ পান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More