বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

বাংলাদেশে ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্তের ভিত্তিতেই জানা যাবে, কবে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যায় (বাদ মাগরিব) এ সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)

সভায় ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্যউপাত্ত পর্যালোচনা করে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হবে। প্রতি বছর রমজান মাসের এক মাস রোজা পালন শেষে শাওয়াল মাসের প্রথম দিনেই ঈদুল ফিতর উদযাপিত হয়।

চাঁদ দেখা সংক্রান্ত তথ্য জানাতে ইসলামিক ফাউন্ডেশন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২৪১০৫৩২৯৪, ০২২২৬৬৪০৫১০ ও ০২২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফোন করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখার সম্ভাবনা তুলনামূলক কম। অন্যদিকে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপনের সম্ভাবনা জোরালো হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More