দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক

প্রথমবারের মতো আগামী ২৮ নভেম্বর বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক।

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট, প্রোপাইটার আলী রাজ গণমাধ্যম‘কে জানান, নিজ অনুষ্ঠানে উপস্থিত হতে সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকা আসবেন ড. জাকির নায়েক। প্রাথমিকভাবে রাজধানী আগারগাঁও এলাকায় অনুষ্ঠানটি করার চিন্তাভাবনা চলছে।

তিনি আরও জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে আগামী ২০ অক্টোবর পরে বিস্তারিত জানানো হবে।

 

এসএ