সোমবার, মে ২৫, ২০২৬
সোমবার, মে ২৫, ২০২৬

বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতার দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে ঢাকা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কাটা তারে ভয় পায় না। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে ভালো অগ্রগতি হয়েছে। চীনের এক্সিম ব্যাংক অর্থায়ন করবে বলেও জানান তিনি। সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ বিরোধী কাজ করবে না বলে, ভারত সরকার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More