দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মিলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মিলার

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

স্থানীয় সময় সোমবার (১৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ম্যাথিউ মিলার বলেন, আমি এর আগেও অনেকবার বলেছি, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমরা মনে করি, বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ তার জনগণের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত।

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র আবারও তার দেশের অবস্থান পরিস্কার করেছে। স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের মতামতকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। কোনো দল কিংবা ব্যাক্তি পক্ষে তাদের অবস্থান নয়। যুক্তরাষ্ট্রের অবস্থান গণতন্ত্রের পক্ষে। যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশের আগামী নির্বাচন হবে অবাধ, সুস্থ্য ও সবার অংশগ্রহণের মাধ্যমে। এই জন্য প্রয়োজন শর্ত ছাড়া সংলাম।

যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করে। বাংলাদেশের ভবিষ্যতের সরকার নির্ধারণ করা উচিত এর জনগণের মাধ্যমে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। আমরা একটি রাজনৈতিক দলের বিপরীতে অন্য কোনো দলকে সমর্থন করি না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ