দীপ্ত নিউজ
জাতীয়

বাংলাদেশসহ ৬ দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশসহ ৬ দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্তত ৬ দেশে অনুভূত হয়েছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

অন্য দেশগুলো হলো— ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান, ও চীন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস তথ্যমতে, ভূমিকম্পের উতপত্তিস্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।