দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান
সংগৃহীত ছবি

ইতিহাস গড়লো আফগানিস্তান। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেলো রশিদ খানের দল। বাংলাদেশকে ৮ রানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করলো আফগানরা।

বাংলাদেশকে সেমিতে যেতে হলে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে তাড়া করতে হতো। তা করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ১২.১ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশকে হারানোর সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়াকেও সুপার এইট থেকে বিদায় করে দিলো আফগানিস্তান। অথচ সেমি সেমিতে ওঠার দারুণ সুযোগ ছিল বাংলাদেশেরও। সুযোগটা নিতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।

পরিবর্তিত লক্ষ্য ১১৪ রানও করতে পারলো না টাইগাররা। অলআউট হলো ১০৫ রানে।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।