শিরোনাম
বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশকে ছয় হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
বাংলাদেশকে ছয় হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

জুন মাসের মধ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা পাবে বাংলাদেশ। সোমবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এ কথা জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বসন্তকালীন বৈঠকে যোগ দিতে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এ ছাড়া আইএমএফের সঙ্গেও বৈঠক করেছে প্রতিনিধি দলটি।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এপ্রিলে এমনিতেই ভিড় লেগে থাকে পর্যটকদের। চেরী ফুল ফোটার এ সময়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের বসন্তকালীন বৈঠক উপলক্ষে সেই ভিড় রীতিমতো উৎসবে রূপ নেয়।

গভর্নরের আশা, শিগগিরিই বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম কমার সুবিধা পাবেন বাংলাদেশের ভোক্তারা। গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, কিছুদিন সময় লাগবে। টাকা এবং ডলারের মূল্য স্থিতিশীল হয়ে গেলে আশা করি ভোক্তারা সুবিধা পাবে।

করোনা মহামারির পর রাশিয়া–ইউক্রেন যুদ্ধ। নাজুক এক পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে বিশ্ব। দেশে দেশে চলছে অর্থনৈতিক মন্দা। এমন অবস্থায় বসন্তকালীন এ বৈঠকের উদ্বোধনী পর্বের আলোচনায় পৃথিবীতে মানবতা বাঁচাতে ওয়ার্ল্ড ব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশ্বনেতাদের বিবেক জাগ্রত করার আহ্বান জানান।

যূথী/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।