শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
রাজধানী

বাঁশ দিয়ে গুলশান-মহাখালী রাস্তা আটকে দিলো তিতুমীরের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাঁশ দিয়ে গুলশান-মহাখালী রাস্তা আটকে দিলো তিতুমীরের শিক্ষার্থীরা

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দেড় ঘণ্টার বেশি সময় ধরে মহাখালী–গুলশান লিংক রোড বন্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে করে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। তৈরি হয়েছে জনভোগান্তি। বিশেষ করে অসুস্থ এবং নারীরা পড়েছেন মহাবিপাকে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) তারা রেলপথ ও মহাসড়কে সর্বাত্মক অবরোধ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন।

ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকাল থেকে কলেজের প্রধান ফটকে জড়ো হন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে তারা জানান, উপস্থিতি বাড়লে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করবেন।

এদিকে দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। এসময় তারা গুলশান থেকে মহাখালী ও মহাখালী থেকে গুলশান যাওয়ার সড়কে বাঁশ ফেলে অবরোধ শুরু করেছেন। এতে রাস্তার দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটে পড়েছেন যাত্রীরা।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।