শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বরিশালে মেয়র প্রার্থীদের প্রচারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বরিশালে মেয়র প্রার্থীদের প্রচারণা

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে বিভক্তির অবসান ঘটেছে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন আবুল হাসনাত আব্দুল্লাহর অনুসারীরা। অপরদিকে বিএনপি পন্থী স্বতস্ত্র প্রার্থী কামরুল আহসানকে দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ।

এর আগে শনিবার (৩ জুন) গৌরনদীতে বিশেষ বর্ধিত সভায় এক মঞ্চে দেখা যায় জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মনোনয়ন বঞ্চিত সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর পিতা আবুল হাসনাত এবং মনোনয়ন প্রাপ্ত আবুল খায়ের আবদুল্লাহকে। দুই ভাইয়ের পূর্বের পারিবারিক বিরোধ প্রকাশ্যে আসে মনোনয়নকে কেন্দ্র করে। নির্বাচনের ৭ দিন আগে এ বিরোধের অবসান হওয়ায় নতুন মাত্রা যুক্ত হয়েছে আওয়ামী লীগের প্রচারণায়। ইতোমধ্যে দু্ই ভাইয়ের কোলাকুলির একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থীরা ৩০ দফা ইশতেহার ঘোষণা এবং আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়র প্রার্থীরা গণসংযোগ করেছেন।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বেলা ১১টায় নগরীর বরিশাল ক্লাব অমৃত লাল দে মিলনায়তনে ৩০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। বরিশাল সিটি কর্পোরেশন উৎপাদনমুখী মেগা সিটিতে পরিণত করা, প্রশস্ত রাস্তা নির্মাণসহ ৩০ দফা ইশতেহার ঘোষণা করেন।

নগরীর ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। আগামী ১২ জুন ১২৬টি কেন্দ্রে ৮৯৪টি কক্ষে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হবে।

 

মর্তুজা জুয়েল/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।