শিরোনাম
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বরশিতে ধরা পড়লো ১০ কেজি ওজনের চিতল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বরশিতে ধরা পড়লো ১০ কেজি ওজনের চিতল

শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে বরশিতে ধরা পড়লো ১০ কেজি ওজনের একটি বড় চিতল মাছ। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শরীয়তপুর সদর উপজেলার কীর্তিনাশা নদীতে স্থানীয় জেলে বেলাল হোসেন মাছ ধরার সময় এ বিশাল মাছটি ওঠে তার বরশিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বাসিন্দা বেলাল হোসেন প্রায়ই বরশি দিয়ে মাছ ধরেন। সকালে বরশি ফেলার কিছুক্ষণ পরই বড় ধরনের একটি টান অনুভব করেন তিনি। এরপর প্রায় ১৫–২০ মিনিটের চেষ্টায় মাছটি ওঠাতে সক্ষম হন। এত বড় সাইজের চিতল মাছ দেখতে উৎসুক জনতা ভিড় করেন। পরে স্থানীয় পালং মাছ বাজারে ১৪০০ টাকা প্রতি কেজি দরে ১৪০০০ টাকায় কয়েকজন ক্রেতা ক্রয় করে নিজেদের মধ্যে ভাগ করে নেন।

স্থানীয় বাসিন্দা আমির সিকদার বলেন, কীর্তিনাশা নদীতে এভাবে বড় দেশি মাছ খুব একটা ধরা পড়ে না। তাছাড়া এত বড় চিতল মাছ এর আগে কখনও দেখিনি।

বেলাল হোসেন বলেন, এত বড় চিতল বরশিতে ওঠানো সত্যিই কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত তুলতে পেরে আমি খুব খুশি।

সালাউদ্দিন রুপম/এজে/দীপ্ত সংবাদ