বন্যায় বিধ্বস্ত নেপালের পাশে বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেপাল-তিব্বত সীমান্তের আকস্মিক ও ধ্বংসাত্মক বন্যা এবং ভূমিধসের পর মানবিক সহায়তা হিসেবে নেপাল সরকারের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (১২ কোটি ৩০ লাখ টাকা) অনুদান দিয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীকে এই অনুদানের কথা জানান এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের উদ্দেশ্যে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি হস্তান্তর করেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া গত ২৭ আগস্ট নেপালের এই ভয়াবহ ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় সংসদে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More