শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদে পানি বিপৎসীমার নিচে আসায় ৭ দিন খোলা থাকার পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে পানি বিদ্যুৎ কেন্দ্রের সব কটি জলকপাট বন্ধ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে কাপ্তাই বাঁধে পানি বিপৎসীমায় পৌঁছায়। তাই গ; ৫ আগস্ট মধ্যরাতে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি খুলে দেয়া হয়। পরবর্তিতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ধাপে ধাপে এটি সাড়ে ৩ ফুট পর্যন্ত খুলে দেয়া হয়।

তিনি আরও জানান, বর্তমানে বৃষ্টিপাত কমে আসায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা কমছে, তাই জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। আবার জলকপাট খোলা হবে কিনা সেটি কাপ্তাই বাঁধের পানি বৃদ্ধির ওপর নির্ভর করছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, জলকপাট বন্ধ করা হলেও বিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিট চালু রেখে ২২০ থেকে ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নদীতে অপসারিত হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৭ দশমিক ০৫ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।