শিরোনাম
বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বড়ভাইকে গলা কেটে হত্যা, ছোটভাই গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বড়ভাইকে গলা কেটে হত্যা, ছোটভাই গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে ঘুমন্ত বড়ভাইকে গলা কেটে হত্যার অভিযোগে ছোটভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোরে ঢাকার শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার রোমান হোসেন সিংগাইর উপজেলার জয়মন্টপ গ্রামের শাহজাহান ফকিরের মেজো ছেলে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মিজানুর ইসলাম জানান, শাহজাহান ফকিরের তিন ছেলে আবু রায়হান, রোমান ও জামান। টাকা-পয়সা নিয়ে ওই পরিবারে বিরোধ চলছিল। মা-বাবা এক ঘরে ও পাশেই অন্য একটি ঘরে একই খাটে তিন ভাই ঘুমাতেন। প্রতিদিনের মতো রবিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে খাবার খেয়ে তিন ভাই ঘুমাতে যান। বড় ভাই রায়হান ও ছোটভাই জামান শুয়ে পড়লেও রোমান চেয়ারে বসেছিলেন। রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় রায়হানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে রোমান পালিয়ে যায়। এ সময় বড় ভাই রায়হানের গোঙানির শব্দে ঘুম ভেঙে যায় ছোট ভাই জামানের। পরে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মিজানুর ইসলাম আরো জানান, ‘এ ঘটনায় সোমবার রায়হানের বাবা শাহজাহান ফকির বাদী হয়ে সিংগাইর থানায় দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় আজ তাকে ঢাকার শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমান তার ভাইকে হত্যার কথা স্বীকার করেন। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অপর আসামি রোমানের স্ত্রী ফিহা আক্তার পলাতক রয়েছেন। তাকে খুব শিগগির গ্রেপ্তার করা হবে। ‘

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।