শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকা ১১ জেলে উদ্ধার

আদীব জামাল
আদীব জামাল
বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকা ১১ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভেসে থাকা ১১ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৪ আগস্ট) সকাল ১১টায় সুন্দরবনের জেফোড পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ‘এফবি জোনায়েদ’ নামের ফিশিং ট্রলার থেকে জেলেদের উদ্ধার করে মোংলা কাস্টগার্ড পশ্চিম জোনের সদস্য।

উদ্ধারকৃত এসব জেলেদের বাড়ী বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

মোংলা কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ২টায় বরগুনার পাথরঘাটা থেকে মোবাইল ফোনে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনকে জানান হয় ৩০ জুলাই সকাল থেকে ইঞ্জিন বিকল হয়ে এফবি জোনায়েদ নামের ফিশিং ট্রলারের ১১ জেলে সুন্দরবনের হিরন পয়েন্ট এলাকার সমুদ্রে ভাসছে।

কোস্টগার্ড কর্মকর্তা আরও জানান, নিন্মচাপের কারনে সাগর উত্তাল থাকার পরও কোস্টগার্ডের দুবলা স্টেশনের কমান্ডার এম এ ছত্তারের নেতৃত্বে একটি দল হিরন পয়েন্ট এলাকায় উদ্ধার অভিযান শুরু করে এবং শুক্রবার সকাল ১১টায় সুন্দরবনের জেফোড পয়েন্ট থেকে ইঞ্জিন বিকল ‘এফবি জোনায়েদ’ ফিশিং ট্রলারসহ ১১ জেলেকে উদ্ধার করে।

উদ্ধারের পর ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ট্রলারসহ জেলেদের সুন্দরবনে কোস্টগার্ডের দুবলা স্টেশনে নিয়ে খাবার ও প্রাথমিক চিকিৎসা দেয় হয়।

ট্রলার মালিকের কাছে জেলেদের হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।