শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি, কারাগারে ডেপুটি ট্রাফিক ম্যানেজার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বঙ্গবন্ধুর ছবি বিকৃতি, কারাগারে ডেপুটি ট্রাফিক ম্যানেজার

 

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির ঘটনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে সোহাগ বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করনে। শুনানি শেষে আদালতের বিচারক খোকন হোসেন জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে মোংলা বন্দর থেকে বিভিন্ন দপ্তরে প্রেরিত ডেপুটি ট্রাফিক ম্যানেজার সোহাগ স্বাক্ষরিত অন্তত ৮টি চিঠিতে বঙ্গবন্ধুর ছবি সংবলিত লোগো কলম দিয়ে কেটে পাঠানো হয়। পরবর্তিতে সোহাগের বিরুদ্ধে দাপ্তরিক চিঠিতে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ এনে ৪ সেপ্টেম্বর বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন রামপাল উপজেলা তাঁতী লীগের সভাপতি শেখ নাজমুল হাসান।

আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। ২০২১ সালের ৩১ ডিসেম্বর পিবিআই, বাগেরহাট কার্যালয়ের পুলিশ পরিদর্শক ইকরাম হোসেন মামলাটি তদন্ত শুরু করেন। ঘটনাস্থল পরিদর্শন, ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ, দাপ্তরিক কাগজপত্রসহ বিভিন্ন তথ্য–উপাত্ত পর্যালোচনা শেষে তিনি তদন্ত প্রতিবেদন দেন।

পুলিশ পরিদর্শক ইকরাম হোসেন উল্লেখ করেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার সরকারের জারিকৃত মুজিব শতবর্ষ, লোগো কেটে বিকৃতি করেছেন। এছাড়া তিনি স্বাক্ষীদের কাছে মানহানিকর ও বিকৃত কথাবার্তা বলে জাতির মানহানি করেছেন।

 

এসএ/দীপ্ত নিউজ