শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

বগুড়া-২ আসনে জাতীয় পার্টির জিন্নাহর জনসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বগুড়া-২ আসনে জাতীয় পার্টির জিন্নাহর জনসভা
জাতীয় পার্টির জিন্নাহর জনসভা

বগুড়া–২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহর নির্বাচনী প্রচারণা জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের দাড়িদহ হাইস্কুল মাঠে লাঙ্গল প্রতীককে বিজয়ের লক্ষে এ জনসভা অনুষ্ঠিত হয়।

ময়দানহাটা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহীনুর ইসলামের সঞ্চালনায় জনসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া–২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টি (আওয়ামী লীগের মিত্র দল) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ।

জনসভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, ময়দানহাটা ইউপি চেয়ারম্যান আবু জাফর মণ্ডল। এছাড়াও জনসভামঞ্চে উপস্থিত ছিলেন–উপজেলা জাতীয় পার্টির নেতা ও সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক, জেলা পরিষদের সদস্য শামছুন্নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা, উপজেলা যুবলীগের সভাপতি ছাত্তার প্রমুখ।

এর আগে বিকেল থেকেই মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। এ সময় লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ও শরিফুল ইসলাম জিন্নাহকে বগুড়া–২ (শিবগঞ্জ) আসনে পুনরায় ও তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে দেখার আশা ব্যক্ত করে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।