দীপ্ত নিউজ
বাংলাদেশ

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান

 

আলুর বাজার নিয়ন্ত্রণে বগুড়ার বিভিন্ন কোল্ড স্টোরেজে অভিযান চালিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে বগুড়ার মোকামতলায় আর এন্ড আর পটেটো কোল্ড স্টোরে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।

এ সময় অবৈধভাবে দেড় লাখ বস্তা আলু মজুদ করে আলুর দাম বৃদ্ধির অভিযোগে জাহিদ মোল্লা নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়।

 

এসএ/দীপ্ত নিউজ