বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভর করে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে ফ্রান্স।

আরও একটি একতরফা ম্যাচ উপহার দিলো ফ্রান্স। নকআউট মহারণে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভর করে সুইডেনকে ৩০ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে ফ্রান্স।

নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে সুইডেন কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও সময়ের সঙ্গে সঙ্গে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দিদিয়ের দেশমের দল।

ম্যাচের ২০ মিনিটে বল জালে জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ৩২ মিনিটে ডি বক্সের ভেতরে মাইকেল ওলিসের পাস থেকে শট নেন এমবাপ্পে। এবারও ভাগ্য তার সঙ্গে ছিল না। বল পোস্টে লেগে ফিরে আসে।

এরপর ম্যাচের ৩৬ মিনিটে বক্সের কিনারা থেকে দুর্দান্ত এক বাইসাইকেল কিক নেন ওলিসে। তবে তার দুর্দান্ত শটটি পোস্টে লাগে। ফিরতি বলে উসমান ডেম্বেলের নেওয়া শটও অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়।

অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে অপেক্ষার অবসান হয়। ৪৫তম মিনিটে দেম্বেলের পাস থেকে শক্তিশালী শটে সুইডেনের জালে বল জড়িয়ে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। এতে ১০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে ফ্রান্স। ৫৩তম মিনিটে আবারও ওলিসের অ্যাসিস্ট থেকে গোল করেন ব্র্যাডলি বারকোলা। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল।

এরপর ম্যাচের ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল করেন এমবাপ্পে। ওলিসের তৈরি করা আক্রমণ থেকে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৮তে উন্নীত করেন তিনি। ম্যাচের ৮৫তম মিনিটে ম্যাচে ৮৫ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন ফ্রান্সের অধিনায়ক।

৮৯ মিনিটে গিয়ে গোলের দারুণ সুযোগ পায় সুইডেন। ভিক্টর লিন্ডেলফের চমৎকার পাসে ফ্রান্সের রক্ষণে বিপজ্জনক জায়গায় বল পান ভিক্টর ইয়োকেরেস। গোলের জন্য নেয়া শট বাম দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মাইক মাইনান।

বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ৩০ গোলের বড় জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফ্রান্স।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More