ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপের পর ফ্রান্স কোচের দায়িত্ব ছাড়বেন দিদিয়ের দেশম সেটা আগেই নির্ধারিত ছিল। নতুন কোচ কে হবেন সেটা নিয়ে ছিল নানা জল্পনাকল্পনা। এবার সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ চূড়ান্ত করলেন জিনেদিন জিদান।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেন রোমানো।

রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন, ২০৩০ সাল পর্যন্ত ফ্রান্সের কোচের দায়িত্ব পালন করবেন বলে আপাতত চুক্তি করেছেন। ১৪ বছর ফ্রান্সের দায়িত্ব পালন করা দেশম আপাতত অবসরে যাবেন। তার জায়গায় দায়িত্ব পালন করবেন ৫৪ বর্ষী জিদান।

এর মাধ্যমে দীর্ঘদিনের জল্পনাকল্পনার অবসান ঘটালো। বিশেষ করে ২০১৬২০১৮ এবং পরবর্তীতে ২০১৯২০২১ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিদানের অর্জিত বড় সাফল্যের পর এই জল্পনা তৈরি হয়েছিল। তিনি টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের কৃতিত্ব অর্জন করেন এবং দুবার স্প্যানিশ লিগের শিরোপা জয় করেন।

খেলোয়াড় হিসেবে জিদানের ঝুলিতে রয়েছে বড় বড় সব সাফল্য। তিনি ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো শিরোপা জিতেছিলেন। ২০০২ সালে রিয়ালের হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৬ সালের বিশ্বকাপের ফাইনালে ইতালির বিপক্ষে মার্কো মাতেরাজ্জিকে ঢুস মারার ঘটনায় লাল কার্ড দেখে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন।

দেশমের নেতৃত্বে ফ্রান্স ২০১৮ সালের বিশ্বকাপ জিতেছিল। ২০২২ সালের আসরে রানার্সআপ হয়েছিল এবং সর্বশেষ আসরে চতুর্থ স্থান অর্জন করেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More