শিরোনাম
টিভিতে আজকের খেলা নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স
দীপ্ত নিউজ
বিনোদন

ফ্যামিলি ক্রাইম থ্রিলারে নিপুণ

Adib Jamal
Adib Jamal
প্রকাশ:
ফ্যামিলি ক্রাইম থ্রিলারে নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রতারকা নিপুণ।দিন দিন তার ব্যস্ততা যেন বেড়েই যাচ্ছে। সম্প্রতি নিপুণ শুরু করলেন নতুন একটি ওয়েব সিনেমার কাজ। নাম ‘অপলাপ’। ওয়েব সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ আলী মুন্না।

নির্মাতা মোহাম্মদ আলী মুন্না ওয়েব সিনেমাটি বলেন, ‘এটি মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে ফেলে সন্দেহ। হারিয়ে ফেলার আগেই নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে হয়। এ নিয়েই সিনেমার গল্প।’

আসছে ‘দীপ্ত প্লে’র অরিজিনাল ক্রাইম থ্রিলার ‘‌অপলাপ’

নাজিম উদ দৌলার রচনায় ‘অপলাপ’ মূলত ফ্যামি-ক্রাইম ধাঁচের গল্প। এতে নিপুণের সঙ্গে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ ও জিয়াউল রোশান। এতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়ন্তী উর্বীকে।

ফ্যামিলি ক্রাইম থ্রিলার নিয়ে ২৯ আগস্ট থেকে ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে আসছে অরিজিনাল ফিল্ম অপলাপ।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।