দীপ্ত নিউজ
অর্থনীতি

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৬৫ কোটি ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৬৫ কোটি ডলার
সংগৃহীত ছবি

ফেব্রুয়ারির প্রথম ২৪ দিনে ১৬৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দৈনিক গড়ে ৬ কোটি ৮৫ লাখ ডলার পাঠিয়েছেন তারা। জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: ১২ দিনে রেমিট্যান্স এলো ১০ হাজার কোটি টাকা

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ২৪ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৫৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪০ কোটি ৪০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ লাখ মার্কিন ডলার।

২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স।

 

 

 

এজে / আল / দীপ্ত সংবাদ