শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফেনীতে শিবির সন্দেহে আটক ২৬

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফেনীতে শিবির সন্দেহে আটক ২৬

ফেনীতে শিবির সন্দেহে ২৬ জনকে আটকের পর মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত সোমবার শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাশকতার উদ্দেশ্যে বৈঠকরত অবস্থায় তাদের আটক করেছিলো বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানান, মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের দিদার টাইলসের পেছনে ফোকাস কোচিং সেন্টারে অভিযান চালিয়ে শিবির সন্দেহে ২৬ জনকে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের ফেনী মডেল থানায় প্রেরণ করে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা মামলা করেছে। বুধবার দুপুরে তাদের ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে তোলা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করার জন্য ফোকাস কোচিং সেন্টারে শিবির কর্মীরা একত্রিত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেনী কোর্ট পুলিশের ইন্সপেক্টর গোলাম জিলানী জানান, তদন্তের স্বার্থে আরো তথ্যের জন্য তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সোমবার শুনানির দিন ধার্য করে সকল আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এমি/দীপ্ত