ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ফেনী সফর স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়ে জানানো হয়েছে। আগামী ১ অক্টোবর এ সফরের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

ফেনী১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, অনিবার্য কারণে প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছে। ১ অক্টোবর তিনি ফেনী আসবেন।

এর আগে প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে দ্রুতগতিতে প্রস্তুতি চলছিল। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকার মুহুরীকহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে পরশুরামসুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে তৈরি করা হচ্ছিল পথসভাস্থল। ইতোমধ্যে মাটি ফেলে সভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক স্থাপনের জায়গা উঁচু করা হয়।

প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচল নির্বিঘ্ন করতে ফেনীপরশুরাম আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে মেরামত, রং ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছিল তড়িঘড়ি করে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More