শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফেনীতে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ৫

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফেনীতে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ৫

ঢাকা–চট্টগ্রাম পুরনো মহাসড়কের ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালক মো. হাসান ইমাম (২১) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার পাঁচ যাত্রী। বুধবার (২৪ মে) সকালে ফেনী সদর উপজেলার মালিপুর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের খাজুরিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সকালে ফেনী জেনারেল হাসপাতালের মোড় থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশার চালক ছাগলনাইয়ার দিকে রওনা হন। অটোরিকশাটি মালিপুর রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, ট্রাক চাপায় অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে অটোচালক ও পাঁচজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক অটোচালককে মৃত ঘোষণা করেন। আহত পাঁচ যাত্রীর দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

অটোরিকশা চালকের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ