শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
জাতীয়

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেয়েছেন ডা. তাসনিম জারা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর ডা. তাসনিন জারা বলেন, গত কয়েকদিন ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাচনি এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকায় অনেকের সঙ্গে কথা হয়েছে। প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন—নির্বাচনের মার্কা কী? কোন মার্কায় তারা ব্যালট পেপারে দেখতে পারবেন? আমাকে সমর্থন করতে চান—সেই প্রশ্নের আজ একদম পরিষ্কার উত্তর আমরা পেয়েছি।

তিনি আরও বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দিতা করছি। আগামীকাল থেকে আমাদের নির্বাচনি প্রচারণার ক্যাম্পেইন শুরু করবো। আমরা যে রাজনীতিটা সামনে দেখতে চাই—স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি—তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। সবাইকে দোয়া ও শুভকামনার জন্য অনুরোধ করছি।