শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
খেলা

ফুটবল থেকে বিদায় নিলেন ওজিল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফুটবল থেকে বিদায় নিলেন ওজিল

জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন। বুধবার (২২ মার্চ) এক টুইটবার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেন তুর্কি বংশোদ্ভূত জার্মানির এই তারকা ফুটবলার।

ওজিল লেখেন, ‘প্রায় ১৭ বছর ধরে একজন পেশাদার ফুটবলার হিসেবে খেলার সৌভাগ্য হয়েছে আমার। দারুণ সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে কিছু ইনজুরিতে ভুগছিলাম। এটি আরও স্পষ্ট হয়ে উঠেছে যে ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার সময় এসেছে।’
তিনি আরও লেখেন, ‘আমি শালকে, ব্রেমেন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ফেনারবাচ ও বাসাকসেহিরকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে ধন্যবাদ জানাই যারা আমার কোচ ছিলেন, ধন্যবাদ আমার সতীর্থ ও বন্ধুদের প্রতিও।’

এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পরই হুট করে ওজিলের অবসর নেওয়ায় আলোচনা-সমালোচনা কম হয়নি। সেই সময় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) বিরুদ্ধে বর্ণবাদ ও জাতিগত বিদ্বেষের অভিযোগ তুলেছিলেন এই ফুটবলার।

ওজিল জার্মানির হয়ে ৯২ ম্যাচে ৯৩ গোল করেন। ২০১৪ বিশ্বকাপ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ক্লাব ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯৮ ম্যাচ খেলে ৯৮ গোল করেছেন ওজিল।

 

এমি/দীপ্ত