শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ফিলিস্তিনের নিরাপত্তার দায়িত্ব নিবে ইসরায়েল: নেতানিয়াহু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিলিস্তিনের নিরাপত্তার দায়িত্ব নিবে ইসরায়েল: নেতানিয়াহু

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ত্রাণ প্রবেশ ও জিম্মিদের প্রস্থানের সুযোগ দিতে গাজার লড়াইয়ে কৌশলগত সামান্য বিরতি দেওয়ার কথা বিবেচনা করবে তার দেশ।

স্থানীয় সময় সোমবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নেতানিয়াহু বলেন, যুদ্ধের পর অনির্দিষ্টকালের জন্য ফিলিস্তিনের নিরাপত্তার দায়িত্ব নিবে ইসরায়েল। কিন্তু আন্তর্জাতিক চাপ বাড়তে থাকা সত্ত্বেও যুদ্ধবিরতির আহবান প্রত্যাখ্যান করেন তিনি।

এদিকে, গাজা এখন শিশুদের জন্য কবরস্থানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ইসরায়েলের হামলায় গত এক মাসে সেখানে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এরমধ্যে ৪ হাজারের বেশি শিশু।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।