শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

‘ফিরোজায়’ ফিরছেন খালেদা জিয়া

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
‘ফিরোজায়’ ফিরছেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (১৭ জুন) সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেন তিনি।

সোমবার (১২ জুন) মধ্যরাতে অসুস্থ বোধ করায়, চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের দুই সদস্য ড. এফ এম সিদ্দিকী ও ড. জাহিদ হোসেন বাসভবনে বেগম জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষা–নিরীক্ষা করে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন।

তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, “মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ম্যাডাম (খালেদা জিয়া) বিকালে বাসায় যাবেন।“

খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে তার বাসভবনে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৯ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল খালেদা জিয়াকে। তখন তার চিকিৎসকরা জানিয়েছিলেন, তার মূল রোগের চিকিৎসা দেশে সম্ভব না।

তার হৃদপিণ্ডে এখনও ২টি ব্লক আছে। অ্যান্ডোসকপি করার পর মেডিকেল বোর্ড লিভার ট্রান্সপ্লান্ট করা যায় এমন দেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার সুপারিশ করেছেন চিকিৎসকরা।

৭৭ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যে গুলশানের ফিরোজায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল।

এসএ/দীপ্ত নিউজ