শিরোনাম
আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
দীপ্ত নিউজ
খেলা

ফিফা বিশ্বকাপের মাসকট প্রকাশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিফা বিশ্বকাপের মাসকট প্রকাশ

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হতে এক বছরও বাকি নেই। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের মাসকট। আসরের আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে প্রতিনিধিত্ব করবে তিনটি প্রাণী চরিত্র– ক্লাচ, জায়ু ও ম্যাপল।

ফিফার বিবৃতিতে জানানো হয়, প্রতিটি মাসকট তাদের নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। ম্যাপল দ্য মুজ মূলত, কানাডিয়ান হরিণ। কানাডার সব প্রদেশ ও অঞ্চলে ভ্রমণ করে মানুষের সঙ্গে যোগাযোগ ও সংস্কৃতিকে তুলে ধরে। ক্লাচ দ্য ঈগল, যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে বেড়ানো এক আত্মবিশ্বাসী চরিত্র, যে মাঠে মধ্যমাঠে খেলে দলের সমন্বয় ঘটায়। জায়ু দ্য জাগুয়ার–এসেছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলের জঙ্গল থেকে। নাচ, খাবার ও ঐতিহ্যের মাধ্যমে সে মেক্সিকান সংস্কৃতিকে ধারণ করে।

আগামী ১১ জুন ২০২৬ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে থাকছে হাফটাইম শো। এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ। ফলে টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ১০৪টি।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।