শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফার্মগেটে এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে বাসের ধাক্কা, আহত ১

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ফার্মগেটে এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে বাসের ধাক্কা, আহত ১

রাজধানী ফার্মগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে পিলারের সঙ্গে ধাক্কা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ওপরের অংশ বিধ্বস্ত হয়েছে।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বলেন, বিআরটিসি‘র বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ১জন আহত হয়েছেন।

বিআরটিসি বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে গেছে এমন একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

এসএ