দেশের প্রথম ‘ফটো সেলিং এক্সিবিশন’ শুরু ৭ আগস্ট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রথাগত আর্ট গ্যালারির বদলে ক্যাফে-কেন্দ্রিক পরিবেশে আগামী ৭ আগস্ট থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশের প্রথম ফটো সেলিংএক্সিবিশন’।

প্রথাগত আর্ট গ্যালারির বদলে ক্যাফে-কেন্দ্রিক পরিবেশে আগামী ৭ আগস্ট থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশের প্রথম ফটো সেলিং এক্সিবিশন’। ফটোগ্রাফি সংগঠন ‘আমাদের ছবি’ এবং ‘ডি প্ল্যাটফর্ম’-এর যৌথ উদ্যোগে ১৫ দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, তরুণ ফটোগ্রাফারদের সৃজনশীল কাজের যথাযথ অর্থনৈতিক মূল্যায়ন নিশ্চিত করা এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। এক্সিবিশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত ৩০ থেকে ৫০ জন মেধাবী তরুণ ফটোগ্রাফারের তোলা ছবি স্থান পাবে, যা দর্শনার্থীদের জন্য বিক্রির উদ্দেশ্যে উন্মুক্ত থাকবে।

গ্যালারির বদলে রেস্তোরাঁ বা ক্যাফেতে এ ধরনের আয়োজন শিল্পচর্চাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী ৭ আগস্ট বিকেল ৪টায় ধানমন্ডির ‘ডি প্ল্যাটফর্ম’ (ধানমন্ডি প্লাজা, বাড়ি: ১৮, রোড: ৬, ঢাকা)-এ এক্সিবিশনের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধানমন্ডি সোসাইটির সভাপতি মোসাদ্দেক হাবিব মিতু এবং বিশেষ অতিথি হিসেবে সাংস্কৃতিক সম্পাদিকা বুশরা ফারুক উপস্থিত থাকবেন।

সবার জন্য উন্মুক্ত এই এক্সিবিশনটি চলবে টানা ১৫ দিন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More