শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
রাজনীতি

প্রমাণ হলো, তারেক রহমানের সব মামলা ছিল ষড়যন্ত্রমূলক: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রমাণ হলো, তারেক রহমানের সব মামলা ছিল ষড়যন্ত্রমূলক: মির্জা ফখরুল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে স্বস্তি প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐতিহাসিক এই রায়ে আবারও প্রমাণিত হলো, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।

রবিবার (১ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই স্বস্তির কথা জানান।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার এ রায় দেন। রায়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামিকে খালাস দেয়া হয়।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তারেক রহমানের বিরুদ্ধে আনা মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।

তিনি আরও বলেন, ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।

বিবৃতিতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশের দলীয় নেতাকর্মীদের দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।

উল্লেখ্র, রায়ের পর বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দমিছিল করেন বিএনপির নেতা–কর্মীরা।

 

এসএ