শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ভাইকে কুপিয়ে জখম

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ভাইকে কুপিয়ে জখম
প্রতীকী ছবি

বরগুনায় এক প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ ও তার ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবার (১৩ মে) রাতে পাথরঘাটা উপজেলার বাইনচটকি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন: একই এলাকার খানজাহান আলীর ছেলে মঞ্জু ও সানু প্যাঁদার ছেলে মহিন উদ্দিন।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তার স্বামী প্রবাসে থাকেন। তিনি তার বাবার বাড়ির কাছেই ঘর তুলেছেন এবং সেখানেই বসবাস করছেন৷ শনিবার সন্ধ্যার দিকে প্রতিবেশী মঞ্জু তাকে জোরপূর্বক ধর্ষণ শুরু করেন।

ভুক্তভোগীর ভাই বলেন, বোনের চিৎকার শুনে আমি আমার ঘর থেকে দৌড়ে গিয়ে মঞ্জুকে ধরে ফেলবো এমন সময় সে তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কোপ দিলে আমি আহত হয়ে পড়ে যাই। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে হাসপাতালে আনে।

তিনি আরও বলেন, মঞ্জুর সঙ্গে আরও কয়েকজন লোক এসেছিল। তাদের বিরুদ্ধেও থানায় অভিযোগ দেয়া হয়েছে।

এ ব্যাপারে বরগুনার পুলিশ সুপার আবদুস সালাম বলেন, বিষয়টি শুনেছি। অভিযুক্তদের গ্রেফতারে পাথরঘাটা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

শাহ্ আলী/এমি/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।