রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আবদাল আহমদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ।

রবিবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতি আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

এতেবলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সৈয়দ আবদাল আহমেদকে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (গ্রেড) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

সৈয়দ আবদাল আহমেদ বর্তমানে দৈনিক আমার দেশএর নির্বাহী সম্পাদক ও কিশোর মাসিক টুনটুনির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ড. মুহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনসদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More