শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অভিবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাণিজ্য সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহযোগিতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় দুই শীর্ষ নেতার মধ্যে ইতালি–বাংলাদেশ বিজনেস ফোরাম নিয়ে আলোচনা হয়। আলোচনায় নিরাপদ অভিবাসনের বিষয়টিও গুরুত্ব পায়।

ডিসেম্বরে ঢাকায় আসার কথা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

এর আগে দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।