শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’ ফাইনালে উঠার মারপ্যাঁচে বাংলাদেশ
দীপ্ত নিউজ
জাতীয়

প্রধান উপদেষ্টার কাছে বিজ্ঞানী-কর্মকর্তাদের ১১ দাবি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধান উপদেষ্টার কাছে বিজ্ঞানী-কর্মকর্তাদের ১১ দাবি

স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা, অযাচিত মন্ত্রণালয় হস্তক্ষেপ বন্ধ, স্থায়ী নিয়োগ এবং আইবাস প্লাস প্লাসের আওতার বাইরে পরমাণু তথ্য সুরক্ষাসহ মোট ১১ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা।

রবিবার (৪ মে) এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ের সামনে গণজমায়েত করেন তারা।

এ সময় মুখ্য ভূতত্ত্ববিদ ড. মো. রাজীব বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টা ও মন্ত্রণালয়কে আমাদের দাবির যৌক্তিকতা বোঝানোর চেষ্টা করছি। পাশাপাশি চলমান আন্দোলনও অব্যাহত থাকবে।‘

পরমাণু শক্তি কমিশন সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে বেতন বকেয়া থাকায় প্রথমে আলোচনা ও চিঠি চালাচালির মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। তবে তাতে কার্যকর অগ্রগতি না হওয়ায় ২২ এপ্রিল থেকে ধারাবাহিক আন্দোলন শুরু করেছেন তারা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।