প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন। দু’দিনের এ সফরে তাঁর সঙ্গে আছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ।
রবিবার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী‘কে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান‘কে অভ্যর্থনা জানান মালয়েশিয়া’র ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান । পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এসময় মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ায় উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
এসএ