দীপ্ত নিউজ
জাতীয়

বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিকেলে বক্তব্য দেবেন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

দলের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।