সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

উলশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
যশোর জেলার উলাশী-যদুনাথপুর এলাকার প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যশোর জেলার উলাশী উপজেলার বেতনা নদীর সঙ্গে সংযুক্ত উলাশীযদুনাথপুর এলাকার প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি এ খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা।

এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫০ মিনিটে যশোর জেলার উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১০ মিনিটে তাঁকে বহনকারী এয়ারলাইন্সটি যশোর বিমানবন্দর অবতরণ করে।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের মানুষের সুবিধার জন্য উলাশীযদুনাথপুর এলাকার প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে খালটির নাম হয়ে যায় জিয়া খাল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More