মঙ্গলবার, জুন ৯, ২০২৬
মঙ্গলবার, জুন ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর গাড়িতে চড়ে সংসদে গেলেন পার্থ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ আবারও শুরু হয়েছে। এই অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে চড়ে সংসদে গিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর গাড়িতে বসা একটি ছবি প্রকাশ করেছেন পার্থ। সেখানে শিরোনামে তিনি লিখেছেন, পার্লামেন্টের পথে

মুহূর্তেই ছবিটি লুফে নেন নেটিজেনরা।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় সংসদ অধিবেশন শুরু হয়। 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More