শিরোনাম
টিভিতে আজকের খেলা নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স
দীপ্ত নিউজ
ক্রিকেট

প্রথম সেমিফাইনালে দুপুরে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রথম সেমিফাইনালে দুপুরে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড

 

বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনাল আজ মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড।

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়াম খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো লিগ পর্বে অপরাজিত থেকে সেমিতে উঠেছে ভারত। ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে স্বাগতিকরা। তবে এবার সেমির মহারণ, হারলেই বিদায়।

২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর আর সেমির গন্ডি পেরোতে পারেনি ভারত। এছাড়াও গত আসরে নিউজিল্যান্ডরে কাছে হেরেই সেমি থেকে ছিটকে যায় ম্যান ইন ব্লুরা। তাই এবার প্রতিশোধের অপেক্ষায় রোহিত–কোহলিরা।

টানা চার জয়ে টেবিলের শীর্ষে ছিলো কিউইরা। তবে ভারতের কাছে হেরে ছন্দপতন হয় তাদের। চার হারে সেমির সমীকরন কঠিন হয়ে গেলেও লঙ্কানদের বড় ব্যবাধানে হারিয়ে তা সামলে নেয় কিউইরা।

৬ বারের সেমিফাইনালিস্ট সাথে ২০১৫ এ ২০১৯ বিশ্বকাপে ফাইনালে খেললেও এখন পর্যন্ত কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি কিউইরা। এবার সেই আক্ষেপ কাটাতে চায় তারা।

কিউইদের একাদশে ট্রাম্প কার্ড হিসেবে রাচিন রবীন্দ্র থাকায় অনেকটাই এগিয়ে থাকবে ব্ল্যাক ক্যাপসরা।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।