শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া

আল আমিন
আল আমিন
প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া

বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান। এরপরই চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদ্‌যাপন করবে পবিত্র ঈদুল ফিতর। বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে ঈদ।

শনিবার (২৯ মার্চ) অষ্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

ফতওয়া কাউন্সিল জানিয়েছে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে। এটি এমন একটি পদ্ধতি যা অনেক বিশিষ্ট ও স্বনামধন্য ফতওয়া পরিষদ গ্রহণ করেছে। যেহেতু সূর্যাস্তের পরে নতুন চাঁদের জন্ম হবে, তাই পরের দিনটি শাওয়ালের প্রথম দিন হতে পারে না।

কাউন্সিলের তথ্য মতে, শনিবার (২৯ মার্চ) রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে। কিন্তু দেখা যাবে রবিবার (৩০ মার্চ)। ফলে রমজান মাস হবে ৩০ দিনের অর্থাৎ ৩০টি রোজা পূর্ণ হবে। ফলে সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এই হিসেবে, মঙ্গলবার (১ এপ্রিল) বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।

উল্লেখ্য, ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদ ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। ঈদের তারিখও জানাল সবার আগে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।