দীপ্ত নিউজ
খেলা

প্রথমদিনের প্রথম সেশন বাংলাদেশের দখলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথমদিনের প্রথম সেশন বাংলাদেশের দখলে

আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম সেশন নিজেদের দখলে নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। বিরতির আগ পর্যন্ত ২৪ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ১১৬ রান।

মিরপুর শেরে–ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে খেলতে নেমে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠায় আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ। শুরুতেই অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন আফগান পেসার নিজাত মাসুদ। অভিষেক টেস্টে খেলতে নেমে নিজের প্রথম বলেই তুলে নেন টাইগার ওপেনার জাকির হাসানের উইকেট।

দলীয় ৬ রানে নিজেদের প্রথম উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর ক্রিজে এসে সাবলীল ভাবেই ব্যাটিং করেন ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। খুব দ্রুতই তুলে নেন নিজের অর্ধশতক। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ১১ টি চারে ৭৬ বলে ৬৪ রানে অপরাজিত রয়েছেন।

অন্যদিকে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় দেখে শুনেই খেলছেন। তার ব্যাট থেকে ৬ টি চারের সহায়তায় আসে অপরাজিত ৩৮ রান।

টাইগার একাদশে রয়েছেন তাসকিন আহমেদ। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।

 

ইমাম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।